বিনোদনবিনোদন

‘X-Men’ থেকে ‘ Doomsday’, D23-এ মার্ভেলের বড় ঘোষণা

D23 2026-এ মার্ভেলের বড় ঘোষণা—নতুন ‘X-Men কাস্ট, Avengers: Doomsday-এর নতুন ফুটেজ, ‘VisionQuest’-এর ট্রেলার ও ‘Marvel’s Wolverine’-এর নতুন ঝলক।

‘X-Men’ থেকে ‘ Doomsday’, D23-এ মার্ভেলের বড় ঘোষণা
ছবি-সংগৃহীত

ডিজনির D23: দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে Marvel Studio একের পর এক বড় ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছে। নতুন ‘X-Men’ সিনেমার প্রধান কাস্ট প্রকাশ থেকে শুরু করে ‘Avengers: Doomsday’-এর বিশেষ ফুটেজ, ‘VisionQuest’-এর প্রথম ট্রেলার এবং ‘Marvel’s Wolverine’-এর নতুন ঝলক—সব মিলিয়ে এবারের D23 হয়ে উঠেছে মার্ভেলপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় আয়োজন।

নতুন ‘X-Men’ দলে কারা?

অনেকদিনের অপেক্ষার পর Marvel Studios তাদের নতুন ‘X-Men’ সিনেমার কাস্ট আনুষ্ঠানিকভাবে সামনে এনেছে। শুক্রবারের অনুষ্ঠানে মার্ভেল স্টুডিওসের প্রেসিডেন্ট কেভিন ফেইজি পরিচালক জেক শ্রেইয়ারের সঙ্গে নতুন দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

সিনেমাটিতে স্যাডি সিঙ্ক অভিনয় করবেন জিন গ্রে চরিত্রে। তার সঙ্গে সাইক্লপস হিসেবে থাকছেন কিট কনর, প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট, এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, রগ চরিত্রে ইন্ডে নাভারেতে এবং স্টর্ম চরিত্রে মায়া বয়েড।

সবচেয়ে বড় চমক আসে অ্যাডাম ড্রাইভারকে ঘিরে। ভিডিও বার্তায় তিনি নতুন সিনেমায় নাথানিয়েল মিলবারি চরিত্রে অভিনয়ের কথা জানান। বিভিন্ন প্রতিবেদনে চরিত্রটিকে মিস্টার সিনিস্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

‘Thunderbolts নির্মাতা জেক শ্রেইয়ার সিনেমাটি পরিচালনা করছেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৫ মে ২০২৮।

স্যাডি সিঙ্কের জন্য এটি মার্ভেল মহাবিশ্বে নতুন অধ্যায়ের সূচনা। এরই মধ্যে ‘Spider-Man: Brand New Day’-তে জিন গ্রে চরিত্রে তার উপস্থিতি দর্শকরা বেশ উপভোগ করেছে।

‘Avengers: Doomsday’-তে ফিরছেন পরিচিত মুখ

D23 মঞ্চে ‘Avengers: Doomsday’-এর নতুন ফুটেজও দেখিয়েছে মার্ভেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স ও হেইলি অ্যাটওয়েল।

ডাউনি জনিয়র এবার আয়রন ম্যান নন; তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম প্রধান খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ফিরছেন। অন্যদিকে ক্রিস ইভান্স ও হেইলি অ্যাটওয়েল যথাক্রমে স্টিভ রজার্স ও পেগি কার্টার চরিত্রে ফিরছেন।

নতুন ফুটেজে ডক্টর ডুমের সঙ্গে বিভিন্ন মহাবিশ্বের নায়কদের সংঘাতের আভাস দেওয়া হয়েছে। ছবিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং পুরোনো ‘এক্স-মেন’ মহাবিশ্বের পরিচিত চরিত্রগুলো একই গল্পে মিলিত হচ্ছে।

‘Avengers: Doomsday’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ১৮ ডিসেম্বর ২০২৬।

VisionQuest’-এর প্রথম ট্রেলার

মার্ভেল টেলিভিশনের নতুন সিরিজ ‘VisionQuest-এর প্রথম ট্রেলার ও পোস্টারও উন্মোচন করা হয়েছে।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র ভিশনে ফিরছেন পল বেটানি। তার সঙ্গে আবারও আলট্রনের চরিত্রে কণ্ঠ ও উপস্থিতি নিয়ে থাকছেন জেমস স্প্যাডার।

গল্পে নতুন পরিচয়ের সন্ধানে থাকা ভিশন তার প্রোগ্রামিংয়ে থাকা বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সত্তার সঙ্গে যোগাযোগ করে। এর মধ্যেই রহস্যময় এক কিশোর থমাস শেপার্ডের সঙ্গে তার দেখা হয়।

‘VisionQuest’ ১৪ অক্টোবর ডিজনি+-এ মুক্তির কথা রয়েছে।

‘Marvel’s Wolverine’-এ নতুন ঝলক

গেমিংপ্রেমীদের জন্যও D23-এ ছিল বড় খবর। কেভিন ফেইজি মঞ্চে উন্মোচন করেন ‘Marvel’s Wolverine’-এর নতুন ট্রেলার।

ইনসমনিয়াক গেমসের তৈরি গেমটিতে উলভারিন তার অতীতের রহস্যের উত্তর খুঁজতে বের হবে। গেমটি ১৫ সেপ্টেম্বর থেকে প্লেস্টেশন ৫-এ এক্সক্লুসিভভাবে পাওয়া যাবে।

কমিকসেও বড় আয়োজন

শুধু সিনেমা ও সিরিজ নয়, D23-এ মার্ভেল কমিকস নিয়েও ছিল বিশেষ আয়োজন। ‘মার্ভেল ফ্যানফেয়ার’ প্যানেলে মার্ভেল কমিকসের সম্পাদক ও লেখকেরা কীভাবে নতুন গল্প তৈরি করেন, তা নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি আলোচনায় উঠে আসে স্পাইডার-ম্যানের গত ৬৫ বছরের গল্প এবং বহুল প্রতীক্ষিত ‘Amazing Spider-Man #1000’। ঐতিহাসিক এই সংখ্যাটি নিয়ে মার্ভেল বিশেষ কিছু চমক প্রস্তুত করছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এক মঞ্চে মার্ভেলের পুরোনো-নতুন প্রজন্ম

এবারের D23-এর সবচেয়ে বড় বার্তা সম্ভবত একটাই—মার্ভেল এখন একই সঙ্গে তার পুরোনো জনপ্রিয় চরিত্রগুলোর নস্টালজিয়া এবং নতুন প্রজন্মের নায়কদের সামনে আনছে।

একদিকে ডক্টর ডুমকে ঘিরে ‘Avengers: Doomsday’, অন্যদিকে নতুন কাস্ট নিয়ে ‘X-Men’। এর সঙ্গে ‘VisionQuest’ ও ‘Marvel’s Wolverine’ যোগ হওয়ায় সিনেমা, সিরিজ ও গেম—তিন ক্ষেত্রেই মার্ভেলের ভবিষ্যৎ পরিকল্পনার বড় একটি চিত্র স্পষ্ট হয়েছে।

বিশেষ করে নতুন 'X-Men' কাস্ট ঘোষণা মার্ভেল ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে। কারণ, D23-এর এই ঘোষণার মধ্য দিয়ে মিউট্যান্টদের নতুন প্রজন্ম এখন আনুষ্ঠানিকভাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কেন্দ্রে প্রবেশের পথে।

বিষয় : Marvel Studios X-Men VisionQuest Marvel’s Wolverine Avengers: Doomsday D23

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

‘X-Men’ থেকে ‘ Doomsday’, D23-এ মার্ভেলের বড় ঘোষণা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত