জাতীয়জাতীয়

রুদ্ধদ্বার বৈঠকে ঢাকা-দিল্লি

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

রুদ্ধদ্বার বৈঠকে ঢাকা-দিল্লি
ছবি -সংগৃহীত

ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্কের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আলোচনার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্ধারিত সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিষয় : ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক ড. খলিলুর রহমান দীনেশ ত্রিবেদী

কাল মহাকাল

সোমবার, ১০ আগস্ট ২০২৬

রুদ্ধদ্বার বৈঠকে ঢাকা-দিল্লি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্কের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আলোচনার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্ধারিত সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত