রাজনীতি
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।
ওই নেতা বলেন, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিষয়টি দলীয় চেয়ারম্যান মোটামুটি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আরেক নেতাও ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত পুরোপুরি তারেক রহমানের ওপর নির্ভর করছে। এ বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানেন না।
এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র নেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের ওপর দেয়। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজন হলে ওই দিন জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
তবে মির্জা ফখরুল ছাড়া অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।
বিষয় : রাষ্ট্রপতি প্রার্থী
2.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬