রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র দুটি নেওয়া হয়।
বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকাও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর নির্বাচনের আনুষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
ইসি সচিব জানান, আপাতত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচন-সংক্রান্ত হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
2.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬