রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে অলি আহমেদের নাম ঘোষণা করেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জোটের পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়।
জোটের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদও বৈঠকে অংশ নেন।
এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হয়েছে। রোববারই ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রার্থী ও সমর্থন নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।
2.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬