জাতীয়জাতীয়

প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের মাতারবাড়ী থেকে শুরু করে হাটহাজারী ও চট্টগ্রামে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

আবিদ আমান
আবিদ আমান
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি
ছবি -সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী হয়ে চট্টগ্রামে যাবেন তিনি। দিনভর সরকারি ও সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে প্রথমে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সেখানে অংশ নেবেন তিনি।

দুপুরের পর চট্টগ্রামের ফটিকছড়ির দিকে যাবেন তারেক রহমান। বেলা দেড়টার দিকে পেহেলগাজী দিঘির মাঠে অবতরণের পর আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচিতে আরও বলা হয়েছে, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন তিনি। রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার

কাল মহাকাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী হয়ে চট্টগ্রামে যাবেন তিনি। দিনভর সরকারি ও সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে প্রথমে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সেখানে অংশ নেবেন তিনি।

দুপুরের পর চট্টগ্রামের ফটিকছড়ির দিকে যাবেন তারেক রহমান। বেলা দেড়টার দিকে পেহেলগাজী দিঘির মাঠে অবতরণের পর আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচিতে আরও বলা হয়েছে, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন তিনি। রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত