জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে পারে। বিএনপির মিডিয়া সেল গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।
ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশে আসার সময় কলকাতা থেকে প্রথমে ভারতের বনগাঁয় যান দীনেশ ত্রিবেদী। পরে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেন তিনি। সীমান্তে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রবেশ করেন নতুন হাইকমিশনার। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিনাল ত্রিবেদী।
বেনাপোল সীমান্তে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার তাকে স্বাগত জানান। পরে সড়কপথে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন দীনেশ ত্রিবেদী।
এর আগে গত ৫ জুন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক দলিল গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বিষয়টি জানানো হয়েছিল।
ওই বার্তায় বলা হয়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী ৫ জুন ২০২৬ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগের জন্য ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করেন।
এর আগে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নিয়োগের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সাবেক রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
2.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬