রাজনীতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনজুরুল ইসলাম। তাঁর ভাষায়, পাটওয়ারীর ওপর চাপ ‘কেবল শুরু হয়েছে’, মূল চাপ এখনো আসেনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন মনজুরুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মনজুরুল ইসলাম বলেন, ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল। আসল মার তো শুরুই হয়নি। একজন এমপি হিসেবেই বলছি, ভবিষ্যৎ অনেক কঠিন তার জন্য।’
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, এসব বক্তব্য বাকস্বাধীনতার সীমা অতিক্রম করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে কথা বলা হলে বিএনপির নেতাকর্মীরা তা মেনে নিতে পারেন না। কারণ, তাঁরা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নন। এ ধরনের বক্তব্যকে ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাকস্বাধীনতা বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের ধৈর্যের প্রশংসা করে মনজুরুল ইসলাম বলেন, পাটওয়ারী তাঁর সম্পর্কে যেসব ‘বাজে ল্যাঙ্গুয়েজ’ ব্যবহার করছেন, তা তাঁরা মেনে নিতে পারছেন না। বক্তব্যে তিনি তুষার নামের আরেক ব্যক্তির কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে একই দিন বাংলাদেশ কনস্যুলেটে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সেখানে নূর হোসেন নামের এক প্রবাসী নিজেকে জুলাইয়ের যোদ্ধা হিসেবে দাবি করেন।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় তিনি ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে বিএনপির নেতাকর্মীরা তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনসির ব্যানারে সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তাই এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডার সুযোগ থাকা উচিত নয়।
2.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬