জাতীয়জাতীয়

হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: তারেক রহমান

ফটিকছড়ির বাবুনগরী মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ; বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা, হাসপাতাল ও কর্মসংস্থানের সমস্যা সমাধানের আশ্বাস

দিদারুল ইসলাম
দিদারুল ইসলাম
হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: তারেক রহমান
ছবি -সংগৃহীত

নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় হেফাজতে ইসলাম যেভাবে বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান তারা।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগরী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা শেষ হয়নি।’ তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে দেশে বিপুল অর্থ লুটপাট হয়েছে। নির্বাচনের পরও নানা ধরনের সমস্যা সামনে এসেছে।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি ফটিকছড়ির বাবুনগরীতে এসেছেন দোয়া নিতে। একই সঙ্গে আগামী দিনেও হেফাজতে ইসলামকে পাশে নিয়ে কাজ করার প্রত্যাশা জানান তিনি।

ফটিকছড়ির স্থানীয় সমস্যাগুলো নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, এ এলাকায় হাসপাতালের পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের সমস্যা রয়েছে। স্কুল-কলেজেরও প্রয়োজন রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

দেশের গ্যাসসম্পদ নিয়ে বিগত সরকারের সময় যথাযথ অনুসন্ধান হয়নি বলেও অভিযোগ করেন তারেক রহমান। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশে নিজেদের গ্যাসের মজুত আছে কি না, তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়নি। বরং এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে এবং বিদেশিদের হাতে গ্যাস তুলে দেওয়া হয়েছে।

এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।

বিষয় : তারেক রহমান হেফাজত

কাল মহাকাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত