শিক্ষাঙ্গনশিক্ষাঙ্গন

এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে

সকাল ১০টায় ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএস—তিন উপায়ে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে
ছবি -সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা তিনটি উপায়ে ফল জানতে পারবেন। এর মধ্যে রয়েছে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস।

অনলাইনে ফল দেখতে শিক্ষা বোর্ডের দুটি অভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানার সুযোগ থাকবে।

এসএমএসের মাধ্যমেও দ্রুত ফল পাওয়া যাবে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানো যাবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর পরীক্ষার্থী যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে।

তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে ফল সংগ্রহ করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রকাশিত ফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। এ জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করা হচ্ছে।

বিষয় : এসএসসির ফল জানার উপায় লিংক

কাল মহাকাল

সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত