শিক্ষাঙ্গন
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে আগামী ১০ আগস্ট। ওই দিন সারা দেশে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পর্কেও নতুন সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আগের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
2.png)
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬