খেলা
খেলোয়াড় হিসেবে যাঁর পায়ে বিশ্বকাপের মঞ্চে আলো ছড়িয়েছিল, এবার সেই দিয়েগো ফোরলানের হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দিল উরুগুয়ে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মার্সেলো বিয়েলসা সরে দাঁড়ানোর পর বৃহস্পতিবার নতুন কোচ হিসেবে ফোরলানের নাম ঘোষণা করেছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।
এইউএফ জানিয়েছে, জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও সামলাবেন ৪৭ বছর বয়সী ফোরলান। আপাতত তাঁকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর ও আগামী মার্চের প্রীতি ম্যাচগুলোতে তাঁর অধীনেই মাঠে নামবে উরুগুয়ে।
এইউএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘দিয়েগো ফোরলান ঘরে ফিরছেন। অনূর্ধ্ব-২০ জাতীয় দল ও সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।’
কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর ফোরলানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে উরুগুয়ে। জাতীয় দলের দায়িত্ব তাঁর জন্য অবশ্য একেবারেই নতুন অভিজ্ঞতা নয়—খেলোয়াড় হিসেবে দেশটির ফুটবলের অন্যতম বড় তারকা ছিলেন তিনি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন ফোরলান। সেই বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালেও তুলেছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ফোরলানের পরিসংখ্যানও উজ্জ্বল। ১১২ ম্যাচে তাঁর গোল ৩৬টি। ২০১১ কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলে ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটিয়েছেন সাবেক এই ফরোয়ার্ড।
তবে কোচ হিসেবে ফোরলানের পথচলা এখন পর্যন্ত ততটা সফল নয়। ২০২০ সালে পেনিয়ারোলের কোচ হিসেবে মাত্র ১১ ম্যাচ দায়িত্ব পালন করেন তিনি। প্রত্যাশিত ফল না পাওয়ায় সেখান থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। পরের বছর দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের দায়িত্বে ছিলেন ১২ ম্যাচ।
ফোরলানের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হবে জাতীয় দলকে আবার ঘুরে দাঁড় করানো। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করার পর স্পেনের কাছে হেরে শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপে দলের কৌশল এবং অভিজ্ঞ গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে অবসর ভেঙে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন বিয়েলসা। এবার সেই জায়গা থেকেই দলকে নতুন করে সাজানোর দায়িত্ব ফোরলানের। খেলোয়াড় হিসেবে উরুগুয়ের গৌরবের অংশ ছিলেন তিনি; কোচ হিসেবে সেই সাফল্যের ধারায় দলকে ফেরাতে পারবেন কি না, সেটিই এখন দেখার।
বিষয় : দিয়েগো ফোরলান উরুগুয়ে জাতীয় দল
2.png)
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬