সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতার চেয়ে আত্মোপলব্ধি প্রয়োজন: এবি পার্টি

জুলাইয়ের অর্জনকে সুসংহত করতে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে নিয়মিত আলোচনার আহ্বান; কৃতিত্বের প্রতিযোগিতার বদলে সংস্কার ও রাষ্ট্র গঠনের লড়াইয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ।

জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতার চেয়ে আত্মোপলব্ধি প্রয়োজন: এবি পার্টি
ছবি -সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, তা দেশের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময় চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘জুলাই ব্যর্থ হয়নি, বরং এটি আমাদের বড় এক অর্জন। তবে সেই অর্জনকে সুসংহত করতে হলে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে। কৃতিত্বের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির চর্চা করাটাই এখন সময়ের দাবি।’ তিনি জোর দিয়ে বলেন, জুলাই উদ্‌যাপন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে এবং মুক্তিযুদ্ধের চেতনার মতোই জুলাইয়ের চেতনাকেও যেন কোনো নেতিবাচক ট্যাগিংয়ের শিকার হতে দেওয়া না হয়।

সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই শুধু স্মৃতির বিষয় নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের একটি মজবুত ভিত্তি। আন্দোলনে দেশের সবচেয়ে শিক্ষিত ও সচেতন তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিদায় হজের বার্তার মতো জুলাইয়ের বার্তাও দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। ২০২৪ সালের এ আন্দোলন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক নতুন প্রজন্মের যোদ্ধা তৈরি করেছে। তাই বাংলাদেশ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাইয়ের চেতনা এখনো সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে জুলাই নিয়ে কাজ করার সুযোগ রয়েছে অনেক। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও অপপ্রচারের মুখোমুখি আমাদের হতে হয়। তাই জুলাইকে কেবল সেলিব্রেট (উদ্‌যাপন) করার আগে এর অন্তর্নিহিত চেতনাকে বাঁচিয়ে রাখা বেশি জরুরি।’ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা (মিলি), ‘রেভোল্যুশন ওয়াচ’–এর আহ্বায়ক সানজিদ হাসান তানভীর, জুলাই সংগঠক লাবিব মাহমুদ, পুনাবের সেক্রেটারি তানজিমুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াশ, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম প্রমুখ।

বিষয় : এবি পার্টি জুলাই গণ–অভ্যুত্থান

জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতার চেয়ে আত্মোপলব্ধি প্রয়োজন: এবি পার্টি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শুক্রবার, ২৬ জুন ২০২৬

জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতার চেয়ে আত্মোপলব্ধি প্রয়োজন: এবি পার্টি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, তা দেশের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময় চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘জুলাই ব্যর্থ হয়নি, বরং এটি আমাদের বড় এক অর্জন। তবে সেই অর্জনকে সুসংহত করতে হলে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে। কৃতিত্বের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির চর্চা করাটাই এখন সময়ের দাবি।’ তিনি জোর দিয়ে বলেন, জুলাই উদ্‌যাপন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে এবং মুক্তিযুদ্ধের চেতনার মতোই জুলাইয়ের চেতনাকেও যেন কোনো নেতিবাচক ট্যাগিংয়ের শিকার হতে দেওয়া না হয়।

সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই শুধু স্মৃতির বিষয় নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের একটি মজবুত ভিত্তি। আন্দোলনে দেশের সবচেয়ে শিক্ষিত ও সচেতন তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিদায় হজের বার্তার মতো জুলাইয়ের বার্তাও দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। ২০২৪ সালের এ আন্দোলন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক নতুন প্রজন্মের যোদ্ধা তৈরি করেছে। তাই বাংলাদেশ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাইয়ের চেতনা এখনো সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে জুলাই নিয়ে কাজ করার সুযোগ রয়েছে অনেক। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও অপপ্রচারের মুখোমুখি আমাদের হতে হয়। তাই জুলাইকে কেবল সেলিব্রেট (উদ্‌যাপন) করার আগে এর অন্তর্নিহিত চেতনাকে বাঁচিয়ে রাখা বেশি জরুরি।’ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা (মিলি), ‘রেভোল্যুশন ওয়াচ’–এর আহ্বায়ক সানজিদ হাসান তানভীর, জুলাই সংগঠক লাবিব মাহমুদ, পুনাবের সেক্রেটারি তানজিমুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াশ, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম প্রমুখ।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত