সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

দুই বছর পর ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে

বাংলাদেশিদের ভিসা জটিলতা কাটানোর ইঙ্গিত দিলেন নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ২৮ জুন থেকে পাঁচটি কেন্দ্রে আবেদন জমা নেওয়া শুরু হবে।

দুই বছর পর ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে
ছবি -সংগৃহীত

প্রায় দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে আগ্রহীরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন।

বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে গিয়ে হাইকমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ২৮ জুন থেকে প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী ও খুলনা—এই চারটি বিভাগের কেন্দ্রগুলো থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। মেডিকেল ভিসা প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে এবং সেবার পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনশিয়াল গ্রহণ করেন তিনি এবং ১২ জুন বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

ভারতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হলেন। ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্ম হলেও তিনি বড় হয়েছেন কলকাতায়। ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার রয়েছে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য স্নাতক ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের এপ্রিলে ভারত সরকার তাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। আজ পরিচয়পত্র পেশের মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশনের নেতৃত্ব গ্রহণ করলেন এবং দায়িত্বের শুরুতেই ভিসা সেবা চালুর এই ঘোষণা দিলেন।

বিষয় : ভারতীয় টুরিস্ট ভিসা

দুই বছর পর ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে
0:00 0:00
1.0x
কাল মহাকাল

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দুই বছর পর ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রায় দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে আগ্রহীরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন।

বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে গিয়ে হাইকমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ২৮ জুন থেকে প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী ও খুলনা—এই চারটি বিভাগের কেন্দ্রগুলো থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। মেডিকেল ভিসা প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে এবং সেবার পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনশিয়াল গ্রহণ করেন তিনি এবং ১২ জুন বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

ভারতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হলেন। ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্ম হলেও তিনি বড় হয়েছেন কলকাতায়। ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার রয়েছে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য স্নাতক ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের এপ্রিলে ভারত সরকার তাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। আজ পরিচয়পত্র পেশের মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশনের নেতৃত্ব গ্রহণ করলেন এবং দায়িত্বের শুরুতেই ভিসা সেবা চালুর এই ঘোষণা দিলেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত