রাজনীতি
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘মাফিয়া পার্টি’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি আর কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হওয়ার যোগ্য নয়। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে পরিকল্পিত নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে, যার প্রেক্ষিতে সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
২৩ জুনকে ঘিরে কোনো নির্দিষ্ট হুমকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব সময় পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী সতর্কতা জারি করা হয় না। তবে এবার সুনির্দিষ্ট সন্দেহের ভিত্তিতে সারা দেশে অ্যালার্ট জারি করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, যদি কোনো গোষ্ঠী বা দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে পুলিশ বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবে।
সূত্র জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর দেশের সব মেট্রোপলিটন কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠিয়েছে। ১৮ জুন পাঠানো ওই বার্তায় দলটির সম্ভাব্য কর্মকাণ্ডের একটি আগাম মূল্যায়ন করা হয়েছে। এতে বলা হয়েছে, ২৩ জুন জেলাগুলোতে দলটির নেতা-কর্মীরা কার্যালয়ে পতাকা উত্তোলন, মিছিল কিংবা সমাবেশের নামে জড়ো হওয়ার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতি ঘটলে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি রয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচিতে বাধা দিলে দলটির নেতা-কর্মীরা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এই আগাম সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মাঠপর্যায়ের প্রতিটি ইউনিটকে যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
2.png)
শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬