বিনোদন
ঈদের আনন্দ এখনো ফুরিয়ে যায়নি। যদিও সাত দিনের দীর্ঘ উৎসব আজ শেষলগ্নে, তবুও ছোট পর্দার ব্যস্ততায় কোনো ভাটা পড়েনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি চ্যানেল সাজিয়েছে তাদের সেরা আয়োজন দিয়ে। প্রিয় তারকাদের অভিনয় আর গল্পে ঘরোয়া আড্ডায় আজ টিভির পর্দা হয়ে উঠবে উৎসবমুখর। মোশাররফ করিম, মুশফিক আর ফারহান কিংবা তটিনী—সকলের অভিনয়ের ঝলকানিতে দর্শক আজ হারিয়ে যাবেন বিনোদনের এক রঙিন ভুবনে।
বৈশাখী টেলিভিশন তাদের শেষ দিনের আয়োজনে দর্শকদের হাসাতে ও ভাসাতে প্রস্তুত। দিনের শুরুতেই থাকছে ‘গানে গানে ঈদ আনন্দ’, যেখানে কণ্ঠের জাদু দেখাবেন আতিক হাসান ও প্রিয়াংকা বিশ্বাস। বিকেলে ধারাবাহিকের জোয়ারে থাকছে ‘অবশেষে জিরো’, ‘ঝগড়াটে পরিবার’ ও ‘কফিলের মেয়ে’। তবে দর্শকদের নজর থাকবে রাত ৯টা ২০ মিনিটে মোশাররফ করিম অভিনীত ‘ভাত হাসান’ এবং ১০টায় মীর সাব্বিরের ‘সাক্ষী মফিজ’-এর দিকে। এছাড়াও সজল ও নাদিয়া মিমের ‘হৃদয়ে তুমি’ মেগা নাটকটি দিয়ে শেষ হবে বৈশাখীর ঈদ যাত্রা।
মাছরাঙা টেলিভিশনের পর্দায় আজ আবেগ ও ভালোবাসার নানা গল্প। বিকেলে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের ‘বুকের ভেতর আগুন’ দিয়ে শুরু হবে বিনোদনের আমেজ। সন্ধ্যায় থাকছে চঞ্চল চৌধুরীর ‘লাভ স্টেশন’। তবে বিনোদনের আসল চমক থাকছে রাতের আয়োজনে। মোশাররফ করিমের ‘আদরের দুলাভাই’ কিংবা তটিনী ও ইয়াশ রোহানের ‘ভালোবাসার গল্প’ দর্শকদের মনে দোলা দেবে নিশ্চিত। রাত ১১টা ৩০ মিনিটে মুশফিক আর ফারহান ও হিমির ‘বাড়ির ছোট ছেলে’ টেলিফিল্মটি হতে পারে রাতের শেষ আড্ডার সেরা সঙ্গী।
এনটিভির ঈদ আয়োজনে আজ থাকছে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক। দুপুর ২টা ২০ মিনিটে আইশা খান ও শরাফ আহমেদ জীবনের ‘একজন শফিক সাহেব’ টেলিফিল্ম দিয়ে দিনের বড় অংশের শুরু। সন্ধ্যায় শহীদুজ্জামান সেলিম ও শবনম ফারিয়ার ‘মা বাবা ভাই বোন’ ধারাবাহিকটি পারিবারিক আবেগ ছুঁয়ে যাবে। তবে রাতের বিশেষ চমক হিসেবে থাকছে মোশাররফ করিম অভিনীত নাটক ‘কাইজ্জা’। সব মিলিয়ে আজ ছোট পর্দার প্রতিটি চ্যানেল যেন দর্শকদের ঈদ আনন্দকে পূর্ণতা দিতেই সাজিয়েছে তাদের শেষ মুহূর্তের বিশেষ সূচি।
2.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬