বিনোদন
দেশের প্রেক্ষাগৃহে মাতামাতি শেষ করে এবার আন্তর্জাতিক বাজারের দিকে পা বাড়াল মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে একযোগে প্রদর্শিত হবে আজমান রুশো পরিচালিত এই চলচ্চিত্র। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমার এই নতুন যাত্রা নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা। পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক নিশ্চিত করেছেন যে, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে মুক্তি পাবে ছবিটি।
উত্তর আমেরিকার প্রভাবশালী চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি ও শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। পাশাপাশি কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনও ‘রকস্টার’-এর দখলে থাকবে। হলিউডের ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন ও প্রতিযোগিতামূলক সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা ‘রকস্টার’-এর জন্য একটি ইতিবাচক দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ফিফা বিশ্বকাপের উন্মাদনার আগে এই রিলিজ বেশ চ্যালেঞ্জিং। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রথম সপ্তাহে ভালো দর্শক সাড়া পেলে সামনের দিনগুলোতে উত্তর আমেরিকা ও ইউরোপের আরও অনেক থিয়েটারে সিনেমাটির পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
গত ঈদে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ মূলত একজন রকস্টারের উত্থান, খ্যাতি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও করুণ পতনের গল্প নিয়ে নির্মিত। আজমান রুশোর পরিচালনায় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। শাকিবের খোলস ভেঙে বেরিয়ে আসার এই অন্যরকম চরিত্রটি আন্তর্জাতিক দর্শকরা কীভাবে গ্রহণ করেন, এখন সেটিই দেখার বিষয়।
2.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬