সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্যের আয়নায় হানিফ সংকেতের ইত্যাদি

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিবিজড়িত আঙ্গিনায় এবারের আয়োজন। তাঁতশিল্প, প্রত্নতত্ত্ব আর জনজীবনের বৈচিত্র্যে সমৃদ্ধ এই পর্ব প্রচার হবে আগামী ৫ জুন।

নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্যের আয়নায় হানিফ সংকেতের ইত্যাদি
ছবি -সংগৃহীত

প্রকৃতি আর প্রত্নতত্ত্বের মিশেলে গড়া নরসিংদী যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। এই জনপদের গল্পগাথা আর লোকজ ঐতিহ্যকে পর্দায় তুলে ধরতে ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলেন হানিফ সংকেত। আগামী ৫ জুন শুক্রবার, রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব, যেখানে নরসিংদী ধরা দেবে তার আপন মহিমায়।

অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। মঞ্চ নির্মাণের পর থেকেই নরসিংদীতে পড়েছিল উৎসবের আমেজ। বরাবরের মতো এবারও জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত দর্শকদের বাইরেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণক্ষমতা ছাড়িয়ে ছাদ, দেয়াল এমনকি গাছের ডালে বসেও অনুষ্ঠান উপভোগ করেছেন হাজারো দর্শক। গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরমও তাদের দমাতে পারেনি, বরং প্রতিটি পরিবেশনায় বারবার মুখরিত হয়েছে পুরো প্রাঙ্গণ।

ঐতিহ্যের এই আয়োজনে থাকছে নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টিকে ঘিরে এক জমকালো সূচনা সংগীত। সেই সঙ্গে থাকছে ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুর ওপর বিশেষ প্রতিবেদন। উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আর জেলার কীর্তিমান ব্যক্তিদের নিয়ে তৈরি তথ্যচিত্রগুলো দর্শকদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।

সাংস্কৃতিক পরিবেশনায় এবার শ্রোতারা পাবেন নরসিংদীর কৃতি সন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’র ফোক-ফিউশনধর্মী বিশেষ গান। অনুষ্ঠানের দর্শকপর্বে নরসিংদীকে নিয়ে কুইজে অংশ নিয়েছেন স্থানীয়রা। মানবিক প্রতিবেদনের ধারায় এবারের পর্বে উঠে এসেছেন খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন চিত্তরঞ্জন মহালদার, যিনি নিজের সীমাবদ্ধতাকে জয় করে বাঁচার অদম্য পথ দেখিয়ে যাচ্ছেন। আর বিদেশি প্রতিবেদনে মেলবোর্নের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’ দেখার সুযোগ পাবেন দর্শকরা।

ইত্যাদি মানেই সমসাময়িক সমাজের অসংগতি ও সচেতনতার বার্তা। এবারের নাট্যাংশগুলোতে উঠে এসেছে ভাঙতি সংকট, ফাঁকা আওয়াজ কিংবা ভাই-ভাই সম্পর্কের নানা জটিলতা। সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, বড়দা মিঠু, শাহেদ আলী, আনন্দ খালেদসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী ফুটিয়ে তুলেছেন সমাজবাস্তবতা। ফাগুন অডিও ভিশনের ব্যানারে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এই পর্বটি দর্শককে যেমন আনন্দ দেবে, তেমনি দেবে নতুন কিছু জানার সুযোগ।

বিষয় : ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নরসিংদী

নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্যের আয়নায় হানিফ সংকেতের ইত্যাদি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্যের আয়নায় হানিফ সংকেতের ইত্যাদি

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

প্রকৃতি আর প্রত্নতত্ত্বের মিশেলে গড়া নরসিংদী যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। এই জনপদের গল্পগাথা আর লোকজ ঐতিহ্যকে পর্দায় তুলে ধরতে ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলেন হানিফ সংকেত। আগামী ৫ জুন শুক্রবার, রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব, যেখানে নরসিংদী ধরা দেবে তার আপন মহিমায়।

অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। মঞ্চ নির্মাণের পর থেকেই নরসিংদীতে পড়েছিল উৎসবের আমেজ। বরাবরের মতো এবারও জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত দর্শকদের বাইরেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণক্ষমতা ছাড়িয়ে ছাদ, দেয়াল এমনকি গাছের ডালে বসেও অনুষ্ঠান উপভোগ করেছেন হাজারো দর্শক। গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরমও তাদের দমাতে পারেনি, বরং প্রতিটি পরিবেশনায় বারবার মুখরিত হয়েছে পুরো প্রাঙ্গণ।

ঐতিহ্যের এই আয়োজনে থাকছে নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টিকে ঘিরে এক জমকালো সূচনা সংগীত। সেই সঙ্গে থাকছে ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুর ওপর বিশেষ প্রতিবেদন। উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আর জেলার কীর্তিমান ব্যক্তিদের নিয়ে তৈরি তথ্যচিত্রগুলো দর্শকদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।

সাংস্কৃতিক পরিবেশনায় এবার শ্রোতারা পাবেন নরসিংদীর কৃতি সন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’র ফোক-ফিউশনধর্মী বিশেষ গান। অনুষ্ঠানের দর্শকপর্বে নরসিংদীকে নিয়ে কুইজে অংশ নিয়েছেন স্থানীয়রা। মানবিক প্রতিবেদনের ধারায় এবারের পর্বে উঠে এসেছেন খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন চিত্তরঞ্জন মহালদার, যিনি নিজের সীমাবদ্ধতাকে জয় করে বাঁচার অদম্য পথ দেখিয়ে যাচ্ছেন। আর বিদেশি প্রতিবেদনে মেলবোর্নের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’ দেখার সুযোগ পাবেন দর্শকরা।

ইত্যাদি মানেই সমসাময়িক সমাজের অসংগতি ও সচেতনতার বার্তা। এবারের নাট্যাংশগুলোতে উঠে এসেছে ভাঙতি সংকট, ফাঁকা আওয়াজ কিংবা ভাই-ভাই সম্পর্কের নানা জটিলতা। সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, বড়দা মিঠু, শাহেদ আলী, আনন্দ খালেদসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী ফুটিয়ে তুলেছেন সমাজবাস্তবতা। ফাগুন অডিও ভিশনের ব্যানারে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এই পর্বটি দর্শককে যেমন আনন্দ দেবে, তেমনি দেবে নতুন কিছু জানার সুযোগ।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত