সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজধানীরাজধানী

রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্ট হাতে, দ্রুতই চার্জশিট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট পুলিশের হাতে পৌঁছেছে। সব তথ্য-প্রমাণ হাতে আসায় এখন চার্জশিট তৈরির কাজ চলছে, যা আগামীকালই আদালতে জমা দেওয়া হতে পারে।

রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্ট হাতে, দ্রুতই চার্জশিট
ছবি -সংগৃহীত

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন সিআইডির ফরেনসিক ইউনিট থেকে শিশু রামিসার ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট সংগ্রহ করেছেন। এসব রিপোর্ট পাওয়া যাওয়ায় দীর্ঘসূত্রতা কাটিয়ে মামলার তদন্ত কার্যক্রম চূড়ান্ত রূপ নিয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। নৃশংস এই ঘটনায় শুরুতেই প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে সোহেল রানাকে গ্রেফতার করা হলে আদালতে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সোহেল রানার জবানবন্দি এবং ফরেনসিক রিপোর্টগুলো এখন মামলার সবচেয়ে বড় দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববারই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ ঘটনায় এলাকায় এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত বিচার প্রত্যাশা করছেন।

কাল মহাকাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্ট হাতে, দ্রুতই চার্জশিট

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন সিআইডির ফরেনসিক ইউনিট থেকে শিশু রামিসার ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট সংগ্রহ করেছেন। এসব রিপোর্ট পাওয়া যাওয়ায় দীর্ঘসূত্রতা কাটিয়ে মামলার তদন্ত কার্যক্রম চূড়ান্ত রূপ নিয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। নৃশংস এই ঘটনায় শুরুতেই প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে সোহেল রানাকে গ্রেফতার করা হলে আদালতে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সোহেল রানার জবানবন্দি এবং ফরেনসিক রিপোর্টগুলো এখন মামলার সবচেয়ে বড় দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববারই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ ঘটনায় এলাকায় এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত বিচার প্রত্যাশা করছেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত