ইসলাম ও জীবন
বিবৃতিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হয়। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদ উদযাপিত হবে। এছাড়া ঈদের আগের দিন অর্থাৎ ৯ জিলহজ (২৬ মে, মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হবে।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। রোববার এসব দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জানিয়েছে, তাদের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলোতে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
2.png)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬