সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

জুলাই-পরবর্তী মামলায় প্রকৃত আসামি চিহ্নিত হবে

গণঅভ্যুত্থানের পর দায়ের করা মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাজারো আসামির মধ্যে থেকে প্রকৃত অপরাধী শনাক্ত করতে ব্যাপক যাচাই-বাছাই শুরু হবে শিগগিরই।

জুলাই-পরবর্তী মামলায় প্রকৃত আসামি চিহ্নিত হবে
ছবি -সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলোর ব্যাপক পর্যালোচনা শুরু করতে যাচ্ছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো নিয়ে জেলাভিত্তিক বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব মামলায় অন্তর্ভুক্ত হাজারো আসামির মধ্য থেকে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হবে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশন সমাপ্ত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা উঠে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্টের পর থেকে যেসব মামলা দায়ের হয়েছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা সংগ্রহ করছি। জেলা প্রশাসকদের কাছে তালিকা চাওয়া হয়েছে—কোন জেলায় কতগুলো মামলা রয়েছে। মহানগরগুলোতে স্বাভাবিকভাবেই সংখ্যাটা বেশি, প্রত্যন্ত জেলাগুলোতে কিছুটা কম।"

তিনি আরও বলেন, অনেক মামলায় সচেতনভাবে হাজার হাজার মানুষকে আসামি বানানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখবেন—আসলে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলায় নাম জুড়ে দেওয়া হয়েছে, তাদের নিষ্কৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। "আমরা চাই স্বল্প সময়ের মধ্যেই মামলাগুলো নিষ্পত্তি হোক। পুরো প্রক্রিয়া আইনের কাঠামোর মধ্যে থেকেই সম্পন্ন হবে," যোগ করেন তিনি।

তথ্য পাঠাতে জেলা প্রশাসকদের কত সময় বরাদ্দ দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "যথাশিগগির পাঠাতে বলা হয়েছে। মৌখিকভাবে বলা হয়েছে সর্বোচ্চ এক মাসের মধ্যে। তবে কেউ যদি কিছুটা বিলম্ব করেন, সেটাও ন্যায়বিচারের স্বার্থে বিবেচনায় নেওয়া হবে।"

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করা পর্যন্ত উক্ত সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল।

বিষয় : অন্তর্বর্তীকালীন সরকার মামলা

কাল মহাকাল

বুধবার, ০৬ মে ২০২৬

জুলাই-পরবর্তী মামলায় প্রকৃত আসামি চিহ্নিত হবে

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত