কবি ও সম্প্রচার সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কবি ও সম্প্রচার সাংবাদিক কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ১১(২) ধারা অনুসারে কাজী জেসিনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তবে এ সময় অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না।
গাইবান্ধায় জন্ম নেওয়া কাজী জেসিনের পেশাগত পরিচয়ের সঙ্গে সাংবাদিকতার পাশাপাশি কাব্যচর্চাও জড়িত। যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘টেকসই উন্নয়ন ও লিডারশিপ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’-এর ফেলো ছিলেন। নিউ মিডিয়া টেকনোলজির ওপরও বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন তিনি।
১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মধ্য দিয়ে লেখালেখির জগতে কাজী জেসিনের যাত্রা শুরু। পরে কবিতা লেখায়ও সক্রিয় হন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জোৎস্নামত্ত যাত্রা’, প্রকাশিত হয় ১৯৯৭ সালে। ২০১০ সালে প্রকাশিত হয় তাঁর আরেকটি কাব্যগ্রন্থ ‘তানানুম তানানুম’।
সাংবাদিকতায়ও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কাজী জেসিনের। দেশের একাধিক স্যাটেলাইট টেলিভিশনে তিনি কাজ করেছেন। এর মধ্যে রয়েছে এনটিভি, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভি।
বর্তমানে জাতীয় বিভিন্ন সংবাদপত্রে সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখছেন তিনি। এবার সম্প্রচার সাংবাদিকতার অভিজ্ঞতা ও সৃজনশীল লেখালেখির পাশাপাশি দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন কাজী জেসিন।