রাজনীতিরাজনীতি

এনসিপিকে বগুড়ায় কর্মসূচি করতে না দেওয়ার ঘোষণা স্থানীয় যুবদলের

বিএনপির নেতাদের নিয়ে কটূক্তি ও অশালীন বক্তব্যের অভিযোগ তুলে এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বগুড়া জেলা যুবদল। দলটির নেতারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

এনসিপিকে বগুড়ায় কর্মসূচি করতে না দেওয়ার ঘোষণা স্থানীয় যুবদলের
ছবি -সংগৃহীত

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো কর্মসূচি আয়োজনের চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান। তিনি বলেছেন, বগুড়ার মাটিতে এনসিপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (মোহাম্মদ আলী হাসপাতাল) মাঠ থেকে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। দেশের চলমান পরিস্থিতিতে একটি চক্রের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত ওই কর্মসূচির আগে আবু হাসান এসব কথা বলেন।

আবু হাসানের দাবি, বগুড়ায় বর্তমানে যারা এনসিপির নেতৃত্বে রয়েছেন, তাদের কেউ কেউ আগে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তারা এনসিপিতে যোগ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটূক্তি, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান করে বক্তব্য দেওয়ার অভিযোগও করেন যুবদলের এই নেতা। তাঁর ভাষায়, এ ধরনের আচরণ দেশের জন্য কল্যাণকর হতে পারে না।

এ সময় এনসিপির নেতাদের উদ্দেশে আবু হাসান বলেন, নিজেদের আচরণ সংশোধন করতে হবে। তা না হলে যুবদল তাদের প্রতিহত করতে বাধ্য হবে।

বগুড়াকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, এই এলাকা তারেক রহমান, খালেদা জিয়া ও ধানের শীষের ঘাঁটি। এনসিপির নামে কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে যুবদল তা প্রতিহত করবে।

পরে যুবদলের বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পিটিআই মোড়ে পৌঁছালে এতে সংহতি জানিয়ে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমও রাজনৈতিক বক্তব্য ও আচরণ নিয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

জাহাঙ্গীর আলমের দাবি, ৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর অর্জন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্যেরও সমালোচনা করেন যুবদলের এই নেতা। এসব কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে জাহাঙ্গীর আলম ও আবু হাসান আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

বিষয় : এনসিপি যুবদল বগুড়া

কাল মহাকাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

এনসিপিকে বগুড়ায় কর্মসূচি করতে না দেওয়ার ঘোষণা স্থানীয় যুবদলের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত