বিনোদন
বয়সের হিসেব তাঁর কাছে কেবলই এক সংখ্যা। সময়ের ঘূর্ণিপাক কিংবা ব্যস্ততার চাপ—কোনো কিছুই যেন ম্লান করতে পারেনি এই অভিনেত্রীর সতেজ রূপ ও ব্যক্তিত্বকে। বলছি ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার কথা। আজ ১১ জুলাই, এই প্রিয় মুখটির জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই গুণী শিল্পী আজ ৪৪ পূর্ণ করে পা রাখলেন ৪৫ বছরে।
মাত্র ১৫ বছর বয়সে ১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কিশোরী পূর্ণিমা। বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। প্রথম ছবিতেই বাজিমাত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দীর্ঘ প্রায় ২৮ বছরের ক্যারিয়ারে প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়।
বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সাহিত্যনির্ভর সিনেমায়ও পূর্ণিমা নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ২০০৩ সালে মুক্তি পাওয়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি তাঁকে পৌঁছে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তায়।
চলচ্চিত্র ক্যারিয়ারে সহশিল্পী হিসেবে রিয়াজের সঙ্গে তাঁর রসায়ন ছিল দর্শকদের সবচেয়ে প্রিয়; এই জুটিকে দেখা গেছে প্রায় ২৫টি সিনেমায়। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ এবং আরিফিন শুভর বিপরীতেও তিনি উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা। রুপালি পর্দার অভিনয়ের বাইরে একজন সফল উপস্থাপক হিসেবেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
সময় বদলালেও পূর্ণিমার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দক্ষতা দর্শকদের মনে আজও সমান আবেদন তৈরি করে। জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ঢালিউডের এই ‘চিরসবুজ’ তারকা।
বিষয় : পূর্ণিমা
2.png)
রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬