বিনোদন
ঢাকার দর্শকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও কনসার্টে অংশ নিতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই আয়োজনে নিজের জনপ্রিয় সব গান নিয়ে মাতাবেন তিনি। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে আয়োজিত হবে এই সংগীতানুষ্ঠান।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের যাবতীয় প্রস্তুতি শেষে গতকাল বুধবার (৮ জুলাই) থেকে তাদের ওয়েবসাইটের এই লিঙ্ক থেকে
টিকিট বিক্রি শুরু হয়েছে। কনসার্টের দিন দুপুর ২টায় গেট খোলা হবে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। আতিফ আসলামের পাশাপাশি এতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ পারফর্ম করবে।গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি আয়োজনের কথা থাকলেও জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তার খাতিরে তা শেষ মুহূর্তে স্থগিত করতে হয়েছিল। সেই সময়ে শ্রোতাদের কাছে কথা দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান। সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার পূর্ণোদ্যমে ফিরছেন তারা। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতেই আমরা ফিরে আসছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট হাজারো দর্শকের আবেগ ও ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।
পুরানো টিকিটধারীদের জন্য সুখবর দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের কনসার্টের টিকিট যারা রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। তাদের ‘mainstage.show’ ওয়েবসাইটে গিয়ে ‘Re-Claim’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই শেষে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের ঠিকানায় নতুন টিকিট পৌঁছে দেওয়া হবে। আর যারা টিকিট ফেরত দিয়েছিলেন কিন্তু রিফান্ড পাননি, তারাও নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছেন।
‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘তু জানে না’—এমন অসংখ্য জনপ্রিয় গানের জাদুতে বাংলাদেশে বরাবরই আতিফ আসলামের এক বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। সেই ভক্তদের কাছে এটি হতে যাচ্ছে চলতি বছরের অন্যতম বড় একটি সংগীত আয়োজন।
বিষয় : আতিফ আসলাম কনসার্ট
2.png)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬