সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

৪০০ কোটির ‘পেড্ডি’ দিয়ে বাজিমাত রামচরণের, জাহ্নবীকে বললেন ‘সবচেয়ে পরিশ্রমী’

মুম্বাইয়ের সাকসেস মিটে সালমান-আমিরকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণী সুপারস্টার; বুচি বাবু সানাকে ভারতের সবচেয়ে ‘রাউডি’ পরিচালক আখ্যা জাহ্নবী কাপুরের।

৪০০ কোটির ‘পেড্ডি’ দিয়ে বাজিমাত রামচরণের, জাহ্নবীকে বললেন ‘সবচেয়ে পরিশ্রমী’
ছবি -সংগৃহীত

গত ৪ জুন বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী মেগাস্টার রামচরণের নতুন স্পোর্টস-ড্রামা সিনেমা ‘পেড্ডি’। ইতিমধ্যেই ৪০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে চলতি বছরের অন্যতম সফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে এটি। সিনেমার এই রাজকীয় সাফল্য উদ্‌যাপনে সম্প্রতি মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রামচরণ, জাহ্নবী কাপুর এবং পরিচালক বুচি বাবু সানা সিনেমাটির পেছনের নানা গল্প ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

অনুষ্ঠানে ‘পেড্ডি’র মূল ভাবনা নিয়ে রামচরণ বলেন, “এটি মূলত এমন একজন মানুষের গল্প, যে নিজের হারিয়ে যাওয়া বা আসল পরিচয় খুঁজছে। আমাদের প্রত্যেকেরই সমাজে বেঁচে থাকার জন্য একটি নিজস্ব পরিচয়ের প্রয়োজন হয়। পেড্ডি সেই আত্মান্বেষণের গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছে।”

ভারতে স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমার বিপুল জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে বলিউডের দুই ‘খান’-এর প্রতি কৃতজ্ঞতা জানান এই দক্ষিণী সুপারস্টার। রামচরণ বলেন, “সবার আগে আমি সালমান স্যার এবং আমির স্যারকে ধন্যবাদ জানাতে চাই। ‘সুলতান’ ও ‘দঙ্গল’-এর মতো কালজয়ী সিনেমার মাধ্যমে আপনারাই আমাদের জন্য এই ঘরানার চলচ্চিত্রের পথ তৈরি করে দিয়েছেন। আপনাদের সিনেমাই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে, স্পোর্টস ভিত্তিক গল্পও দর্শকদের আবেগ ছুঁতে পারে।”

সহশিল্পী জাহ্নবী কাপুরের ভূয়সী প্রশংসা করে রামচরণ জানান, সিনেমার জন্য জাহ্নবী যেভাবে নিঃশব্দে নিজেকে প্রস্তুত করেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। তিনি বলেন, “টানা ৮৫ দিন শুটিং করার পর আমরা একটি গানের শুটিং করেছিলাম। সত্যি বলতে, আমি নিজে খুব বেশি প্রস্তুতির সময় পাইনি। কিন্তু জাহ্নবী সেটে এসে আমার চেয়ে শতগুণ ভালো পারফর্ম করে দেখিয়েছে। ও কাউকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ শিখেছে, ঘণ্টার পর ঘণ্টা রিহার্সাল করেছে। আমার পুরো ক্যারিয়ারে এত পরিশ্রমী সহশিল্পী খুব কম দেখেছি।”

পরিচালক বুচি বাবু সানার নিষ্ঠার কথা স্মরণ করে রামচরণ বলেন, “একদিন বুচি বাবু আমার বাড়ির কার্পেটে বসে টানা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে পুরো স্ক্রিপ্ট শুনিয়েছিলেন। তখনই বুঝেছিলাম কাজটি শারীরিকভাবে কতটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু তাঁর গল্পের শক্তি ও আত্মবিশ্বাস আমাকে না বলতে দেয়নি।” এছাড়া নিজের বাবা চিরঞ্জীবী এবং জাহ্নবীর মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর একসঙ্গে কাজ করার সোনালী স্মৃতি স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন রামচরণ। তবে তিনি দর্শকদের আশ্বস্ত করে বলেন, পর্দায় তাঁর ও জাহ্নবীর এই নতুন কেমিস্ট্রি কাউকে হতাশ করবে না।

এদিকে স্ক্রিপ্ট নিয়ে দুই বছরের জার্নির কথা তুলে ধরে জাহ্নবী কাপুর বলেন, কাজ করতে গিয়ে পরিচালকের সঙ্গে তাঁর চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। হাসতে হাসতে জাহ্নবী বলেন, “বাইরে থেকে বুচি বাবুকে খুব নিরীহ মনে হলেও তিনি মোটেও তেমন নন। তিনি আসলে ভারতের সবচেয়ে ‘রাউডি’ পরিচালক। তিনি কাজের ক্ষেত্রে আমাকে অনেক বদলে দিয়েছেন। এখন দিনে অন্তত একবার তাঁকে ফোন না করলে আমার দিনটাই কাটে না।”

অভিনেত্রীর কথার জবাবে পরিচালক বুচি বাবু সানা বলেন, “এই সিনেমার জন্য জাহ্নবী শুধু অভিনেত্রী হিসেবেই কাজ করেনি; ও একাধারে সহকারী পরিচালক, ম্যানেজার, প্রোডাকশন ডিজাইনার ও কস্টিউম ডিজাইনারের মতো খাটুনি খেটেছে। ওর ডেডিকেশন অবিশ্বাস্য।”

উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ও অস্কারজয়ী এ আর রহমানের সংগীতে সাজানো ‘পেড্ডি’ সিনেমায় রামচরণ ও জাহ্নবী কাপুর ছাড়াও খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা গেছে বোমান ইরানি ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্তকে।

বিষয় : পেড্ডি

৪০০ কোটির ‘পেড্ডি’ দিয়ে বাজিমাত রামচরণের, জাহ্নবীকে বললেন ‘সবচেয়ে পরিশ্রমী’
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শুক্রবার, ২৬ জুন ২০২৬

৪০০ কোটির ‘পেড্ডি’ দিয়ে বাজিমাত রামচরণের, জাহ্নবীকে বললেন ‘সবচেয়ে পরিশ্রমী’

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত