বাংলাদেশবাংলাদেশ

বনানীতে চলন্ত ট্রেনে কলেজছাত্রকে ছুরিকাঘাত, ছিনতাইকারীদের কবলে ব্রাহ্মণবাড়ীয়ার তোফায়েল

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বনানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক কলেজছাত্র; বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বনানীতে চলন্ত ট্রেনে কলেজছাত্রকে ছুরিকাঘাত, ছিনতাইকারীদের কবলে ব্রাহ্মণবাড়ীয়ার তোফায়েল
ছবি -সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে তিনটার দিকে বনানী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত তোফায়েল ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, তোফায়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় তার চাচাতো বোন শিউলি আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। শনিবার বিকেলে তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। ট্রেনটি বনানী এলাকা অতিক্রম করার সময় চার-পাঁচজন যুবক তাকে ঘিরে ফেলে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

ছিনতাইকারীদের বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তোফায়েলের পিঠে ছুরিকাঘাত করে। পরে ক্যান্টনমেন্ট ক্রসিং এলাকায় ট্রেনটি কিছুটা ধীরগতির হলে দুর্বৃত্তরা লাফিয়ে নেমে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তোফায়েলের কোনো মালামাল নিতে পারেনি বলে জানিয়েছেন তার বোন শিউলি আক্তার।

ঘটনার পর এক পথচারীর সহযোগিতায় গুরুতর আহত তোফায়েলকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল পাঁচটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কাল মহাকাল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বনানীতে চলন্ত ট্রেনে কলেজছাত্রকে ছুরিকাঘাত, ছিনতাইকারীদের কবলে ব্রাহ্মণবাড়ীয়ার তোফায়েল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে তিনটার দিকে বনানী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত তোফায়েল ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, তোফায়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় তার চাচাতো বোন শিউলি আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। শনিবার বিকেলে তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। ট্রেনটি বনানী এলাকা অতিক্রম করার সময় চার-পাঁচজন যুবক তাকে ঘিরে ফেলে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

ছিনতাইকারীদের বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তোফায়েলের পিঠে ছুরিকাঘাত করে। পরে ক্যান্টনমেন্ট ক্রসিং এলাকায় ট্রেনটি কিছুটা ধীরগতির হলে দুর্বৃত্তরা লাফিয়ে নেমে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তোফায়েলের কোনো মালামাল নিতে পারেনি বলে জানিয়েছেন তার বোন শিউলি আক্তার।

ঘটনার পর এক পথচারীর সহযোগিতায় গুরুতর আহত তোফায়েলকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল পাঁচটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত