খেলা
সাধারণ মানুষ আমরা রাতে একনাগাড়ে ৭-৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাসে অভ্যস্ত। কিন্তু আধুনিক ফুটবলের গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে হিসাবটা একেবারেই আলাদা। তিনি প্রথাগত নিয়মে রাতে দীর্ঘ ঘুমের পথে হাঁটেন না। তাঁর এই অন্যরকম রুটিনের পেছনে রয়েছেন বিখ্যাত স্লিপ কোচ নিক লিটলহেলস।
নিক লিটলহেলসের পরামর্শ অনুযায়ী, রোনালদো ‘পলিফেজিক স্লিপ’ পদ্ধতি মেনে চলেন। বিজ্ঞানের ভাষায়, মানুষের শরীরের ভেতরে থাকা ‘সার্কাডিয়ান রিদম’ বা জৈবিক ঘড়ি অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ ঘুমের চক্র শেষ করতে ঠিক ৯০ মিনিট সময় লাগে। রোনালদো একবারে দীর্ঘ সময় না ঘুমিয়ে ৯০ মিনিটের ৫ থেকে ৬টি ছোট ছোট ঘুমের চক্র বা ‘ন্যাপ’ নিয়ে দিন পার করেন।
এই বিশেষ রুটিনের সবচেয়ে বড় নিয়ম হলো ডিজিটাল ডিভাইস থেকে পুরোপুরি দূরে থাকা। বিছানায় শোয়ার ঠিক আগে ফোন, ল্যাপটপ কিংবা টিভির পর্দার দিকে তাকানো তাঁর জন্য কঠোরভাবে নিষিদ্ধ। রাতে টানা ঘুমের ঘাটতি মেটাতে বা ম্যাচের ধকল সামলে পেশিকে সতেজ রাখতে এই বিশেষ কৌশলটি দারুণ কাজে দেয় পর্তুগিজ এই তারকার। রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারে ফর্ম ধরে রাখার পেছনে তার এই কঠোর শৃঙ্খলা এবং ঘুম নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এক বড় ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিষয় : ক্রিস্টিয়ানো রোনালদো ঘুম ফিটনেস
2.png)
বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬