সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 শিক্ষাঙ্গনশিক্ষাঙ্গন

আমাদের এইচএসসি মানে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণি: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার গত ২০ বছরের নৈরাজ্যকে দুষলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ঢেলে সাজানো হচ্ছে গোটা শিক্ষাব্যবস্থা।

আমাদের এইচএসসি মানে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণি:  সংসদে ববি হাজ্জাজ
ছবি -সংগৃহীত

বাংলাদেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, বর্তমানে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমতুল্য। এমন শোচনীয় অবস্থার জন্য তিনি গত ২০ বছরের শিক্ষাক্ষাতের ‘চরম নৈরাজ্যকে’ দায়ী করেছেন।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় যে চরম নৈরাজ্য চলেছে, তার রেশ আজ আমাদের ভোগ করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী পাস পর্যন্ত করতে পারছে না। অথচ আন্তর্জাতিক মানদণ্ডে তুলনা করলে দেখা যায়, পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের দেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের যে মান, তা তাদের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমান।’

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষাতের এই শোচনীয় দশা থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষকদের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারসহ প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কাজ শুরু হয়েছে।

বাজেটে শিক্ষাকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং অর্থমন্ত্রী প্রথম থেকেই এই দূরদর্শী শিক্ষা সংস্কারের দিকনির্দেশনা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায়, এবারই প্রথম দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগের অংশ হিসেবে সামগ্রিক শিক্ষা খাতে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষা খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই খাতকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যেন আগামী প্রজন্ম আন্তর্জাতিক মানের শিক্ষা নিয়ে দেশের এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে।

বিষয় : শিক্ষার মান ববি হাজ্জাজ

আমাদের এইচএসসি মানে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণি: সংসদে ববি হাজ্জাজ
0:00 0:00
1.0x
কাল মহাকাল

সোমবার, ১৫ জুন ২০২৬

আমাদের এইচএসসি মানে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণি: সংসদে ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, বর্তমানে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমতুল্য। এমন শোচনীয় অবস্থার জন্য তিনি গত ২০ বছরের শিক্ষাক্ষাতের ‘চরম নৈরাজ্যকে’ দায়ী করেছেন।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় যে চরম নৈরাজ্য চলেছে, তার রেশ আজ আমাদের ভোগ করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী পাস পর্যন্ত করতে পারছে না। অথচ আন্তর্জাতিক মানদণ্ডে তুলনা করলে দেখা যায়, পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের দেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের যে মান, তা তাদের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমান।’

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষাতের এই শোচনীয় দশা থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষকদের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারসহ প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কাজ শুরু হয়েছে।

বাজেটে শিক্ষাকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং অর্থমন্ত্রী প্রথম থেকেই এই দূরদর্শী শিক্ষা সংস্কারের দিকনির্দেশনা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায়, এবারই প্রথম দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগের অংশ হিসেবে সামগ্রিক শিক্ষা খাতে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষা খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই খাতকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যেন আগামী প্রজন্ম আন্তর্জাতিক মানের শিক্ষা নিয়ে দেশের এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত