জাতীয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সম্ভাব্য মিছিল ঠেকাতে সচিবালয়ের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়মুখী সড়কে ব্যারিকেড স্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে সচিবালয়ের সব প্রবেশপথের ভেরি গেটে শিকল ও তালা লাগিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সায়েন্সল্যাব এলাকা থেকে শিক্ষার্থীদের একটি মিছিল শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হওয়ার তথ্য পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সচিবালয়মুখী সড়কে চলাচল সীমিত করা হয়।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুরসহ বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নেন পরীক্ষার্থীরা। আন্দোলনের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং কোথাও কোথাও সাময়িক যানজটের সৃষ্টি হয়।
এর আগে সোমবার (১৪ জুলাই) একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের ঘোষিত সময়ের মধ্যে পরীক্ষা স্থগিত বা রুটিন পরিবর্তনের সিদ্ধান্ত না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নে নামেন আন্দোলনকারীরা।
2.png)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬