খেলা
ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু ফুটবলপ্রেমীদের মনে এখনই দানা বেঁধেছে উদ্বেগ। বাংলাদেশ ও ভারত—উভয় দেশের দর্শক সরাসরি মাঠে বা টিভির পর্দায় প্রিয় দলের খেলা দেখতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সম্প্রচারকারী সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্তরা রয়েছেন দোলাচলে।
এই অনিশ্চয়তার মাঝে ফুটবল বিশ্বের নজর কেড়েছে ব্রাজিলের একটি ঘটনা। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বড় অংকের বিনিয়োগ করেছেন। এই কোম্পানির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব রয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কেজটিভি’র। ফলে আসন্ন বিশ্বকাপে কেজটিভির মাধ্যমে ব্রাজিলের দর্শকরা কোনো খরচ ছাড়াই উপভোগ করতে পারবেন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ।
তবে এই সুখবরটি কেবল ব্রাজিলিয়ান দর্শকদের জন্যই সীমাবদ্ধ। কেজটিভি ও লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্যই ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছে। ফলে এই চ্যানেলটি ভারত বা বাংলাদেশের দর্শকরা চাইলেও দেখতে পারবেন না; চ্যানেলটির সম্প্রচার ব্যবস্থা নির্দিষ্ট অঞ্চলের বাইরে জিও-লক বা ভৌগোলিকভাবে সীমাবদ্ধ থাকবে। কেজটিভির এই আয়োজনে শুধু ফোর-কে (4K) রেজোলিউশনে খেলা দেখার সুযোগই থাকছে না, বরং থাকছে পর্দার পেছনের বিশেষ দৃশ্য ও দর্শকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ সেশন। ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের হাত ধরে ২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে প্ল্যাটফর্মটি ফিফা নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় আসর কাভার করে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে।
অন্যদিকে, ভারত ও বাংলাদেশের ফুটবল ভক্তদের দীর্ঘশ্বাস দীর্ঘ হচ্ছে সম্প্রচার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায়। যদিও ভারতের বাজারে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দৌড়ে জি (Zee) অনেকটা এগিয়ে রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে, তবে তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই বড় টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকে সম্প্রচারস্বত্ব নিয়ে জটিলতা ও দরকষাকষি চলে। তাই ভক্তদের এখন তাকিয়ে থাকতে হচ্ছে চূড়ান্ত ঘোষণা এবং নির্ভরযোগ্য কোনো প্ল্যাটফর্মের অনুমোদনের দিকে। আপাতত, রোনালদোর বিনিয়োগে ব্রাজিলের দর্শকরা বিনামূল্যে ডিজিটাল বিশ্বকাপের আনন্দ পাওয়ার সুযোগ পেলেও, দক্ষিণ এশীয় ভক্তদের জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত বিকল্প নেই।
বিষয় : বিশ্বকাপ ক্রিকেট সম্প্রচার
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬