ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু ফুটবলপ্রেমীদের মনে এখনই দানা বেঁধেছে উদ্বেগ। বাংলাদেশ ও ভারত—উভয় দেশের দর্শক সরাসরি মাঠে বা টিভির পর্দায় প্রিয় দলের খেলা দেখ...