সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 ঢাকাঢাকা

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কোরবানির পর রাজধানীর সড়কে বর্জ্য পড়ে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে কঠোর ব্যবস্থা; জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছে দুই উপ-সচিবকে।

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি -বরখাস্ত ২ আঞ্চলিক কর্মকর্তা মো. সাদেকুর রহমান (বাঁয়ে) ও কাজী সালেহ মুস্তানজির (ডানে)। সংগৃহীত ছবি
কোরবানির পশুর বর্জ্য অপসারণে চরম ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনেই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ঈদের পর রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং ময়লা দীর্ঘ সময় ধরে রাস্তায় পড়ে ছিল। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জরুরি দায়িত্ব পালনে এ ধরনের উদাসীনতা ও গাফিলতি বরদাশত করা হয়নি। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে তাদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীবাসীর ভোগান্তি কমাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা থাকলেও, নির্দিষ্ট কিছু এলাকায় বর্জ্য অপসারণের চিত্র ছিল হতাশাজনক। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের কাজে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিচ্ছে সরকার। 

বিষয় : প্রধানমন্ত্রী ডিএসসিসি_বর্জ্য_ব্যবস্থাপনা clean dhaka

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image
কোরবানির পশুর বর্জ্য অপসারণে চরম ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনেই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ঈদের পর রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং ময়লা দীর্ঘ সময় ধরে রাস্তায় পড়ে ছিল। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জরুরি দায়িত্ব পালনে এ ধরনের উদাসীনতা ও গাফিলতি বরদাশত করা হয়নি। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে তাদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীবাসীর ভোগান্তি কমাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা থাকলেও, নির্দিষ্ট কিছু এলাকায় বর্জ্য অপসারণের চিত্র ছিল হতাশাজনক। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের কাজে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিচ্ছে সরকার। 

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত