ঢাকা
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং নাগরিক ভোগান্তি লাঘবে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে কোনো বাসাবাড়ি বা ফ্ল্যাট থেকে বর্জ্য সংগ্রহের বিনিময়ে মাসিক ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) নিবন্ধন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। একইসঙ্গে প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করার অভিযোগ প্রমাণিত হলেও নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।
সোমবার নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কড়া নির্দেশনার কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পিসিএসপি প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি স্পষ্ট করে বলেন, নাগরিক সেবার নামে কোনো প্রকার আর্থিক অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। প্রতিটি বিল আদায়ের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত রশিদ ব্যবহার করতে হবে এবং সেই অংক কোনোভাবেই ১০০ টাকা অতিক্রম করবে না।
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং অনিয়মিত ময়লা সংগ্রহের বিষয়ে আমরা অসংখ্য অভিযোগ পাচ্ছি। এটি কোনোভাবেই কাম্য নয়। বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়, এটি একটি বড় সামাজিক ও মানবিক দায়িত্ব। যারা এই চুক্তির শর্ত ভঙ্গ করবেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে বিশেষ নির্দেশনায় তিনি জানান, ঈদুল আজহার তিন দিন পরিচ্ছন্নতা বিভাগের কোনো স্তরের কর্মী বা কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে ঠিকাদারদের সরাসরি তদারকির পাশাপাশি পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে ডিএসসিসি প্রশাসক আরও হুঁশিয়ারি দেন যে, কোনো অবস্থাতেই রাস্তা বা খালে ময়লা ফেলা যাবে না। যদি কোনো গৃহস্থালি তাদের বর্জ্য নির্ধারিত স্থানে না ফেলে যত্রতত্র ফেলে রাখে, তবে সংশ্লিষ্ট বাসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া সেবাপ্রদানকারীদের পোশাকের পরিচ্ছন্নতা এবং নাগরিকদের সঙ্গে মার্জিত ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয় সভায়।
উক্ত মতবিনিময় সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
* #
* #ময়লা_সংগ্রহের_বিল
* #ঢাকা_দক্ষিণ_সিটি_করপোরেশন
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬