অর্থনীতি
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে লজিস্টিক খাতের সংস্কার এখন সময়ের দাবি। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক বৈঠকে উঠে এসেছে যে, দক্ষ লজিস্টিক ব্যবস্থা ছাড়া রপ্তানি বহুমুখীকরণ কিংবা নতুন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা প্রায় অসম্ভব। লজিস্টিক সেবার প্রতিটি স্তরে আধুনিক প্রযুক্তির সমন্বয় না ঘটলে বাংলাদেশ আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা সতর্ক করেছেন।
বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ বাবী কাস্টমস প্রক্রিয়ার সীমাবদ্ধতা তুলে ধরে জানান, দেশের কাস্টমস ক্লিয়ারেন্স ব্যবস্থা এখনও পুরোপুরি আধুনিকতার ছোঁয়া পায়নি। বিশেষ করে স্থলবন্দরগুলোতে ডিজিটাল কার্যক্রমের অনুপস্থিতির কারণে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, যা সার্বিক লজিস্টিক চেইনকে ব্যাহত করছে। পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথের দুর্বল অবকাঠামোর কারণে উদ্যোক্তারা এই সাশ্রয়ী মাধ্যম ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন, ফলে শিল্পখাতের পরিবহন ব্যয়ও কমছে না।
উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে লজিস্টিক হাব নির্মাণের আশাবাদ ব্যক্ত করে এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার হুমায়ুন কবির জানান, ধীরাশ্রম আইসিডি কনটেইনার ডিপো ও মাল্টিমোডাল লজিস্টিক হাব নির্মাণে এডিবি কাজ করছে। তিনি লজিস্টিক সেবার সব স্তরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমন্বিত লজিস্টিক কৌশল প্রণয়নের লক্ষে আয়োজিত এই বৈঠকে ডিসিসিআই সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দ্রুত পণ্য পরিবহন এবং দক্ষ লজিস্টিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এখনই সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে সভায় একমত পোষণ করা হয়।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬