শিক্ষাঙ্গন
বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যকে অপতথ্য হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার রাত ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজ ‘এহছানুল হক মিলন মিডিয়া সেল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার উপায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের পোস্টে স্পষ্ট করে বলা হয়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে বিভ্রান্তিকর বা অপতথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
2.png)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬