সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

৫ আগস্টের আগেই উদ্বোধন হবে জুলাই জাদুঘর

জুলাই জাদুঘর উদ্ভোদন, স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা; দেশের খাদ্য মজুত লক্ষ্যমাত্রার চেয়েও ৯ লাখ মেট্রিক টন বেশি বিষয়ে আলোকপাত।

৫ আগস্টের আগেই উদ্বোধন হবে জুলাই জাদুঘর
ছবি -সংগৃহীত

আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার মূলত জুলাই গণ-অভ্যুত্থানের ফসল। তাই জুলাই বিপ্লব ও এর যোদ্ধাদের সম্মান রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে যেকোনো ধরনের কটূক্তি কোনোভাবেই বরদাশত করা হবে না।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে সরকারি গুদামে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ মেট্রিক টন বেশি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে সরকার একটি রোডম্যাপ তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, আগস্ট মাসের দ্বিতীয় ভাগে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

বিষয় : জুলাই জাদুঘর

৫ আগস্টের আগেই উদ্বোধন হবে জুলাই জাদুঘর
0:00 0:00
1.0x
কাল মহাকাল

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

৫ আগস্টের আগেই উদ্বোধন হবে জুলাই জাদুঘর

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার মূলত জুলাই গণ-অভ্যুত্থানের ফসল। তাই জুলাই বিপ্লব ও এর যোদ্ধাদের সম্মান রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে যেকোনো ধরনের কটূক্তি কোনোভাবেই বরদাশত করা হবে না।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে সরকারি গুদামে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ মেট্রিক টন বেশি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে সরকার একটি রোডম্যাপ তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, আগস্ট মাসের দ্বিতীয় ভাগে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত