সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল: ঢাকা ও রাজশাহীসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি

ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটনে নতুন কমিশনার নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল: ঢাকা ও রাজশাহীসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি
ছবি -সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল এনেছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ প্রশাসনের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : বাংলাদেশ পুলিশ রদবদল নতুন ডিআইজি

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল: ঢাকা ও রাজশাহীসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল: ঢাকা ও রাজশাহীসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল এনেছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ প্রশাসনের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত