সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরানের প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তেহরানে রাষ্ট্রীয় শোকসভায় অংশ নিয়েছেন বাংলাদেশের স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

ইরানের প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি -সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক নিবেদন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

শোকানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এসময় ইরানি স্পিকার তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। শোকের এই মুহূর্তে তিনি ইরানের জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।

দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার এই পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী ও বিস্তৃত হবে। দুই দেশের জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগের গুরুত্বও এ সময় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বিষয় : ইরান স্পিকার মেজর হাফিজ উদ্দিন খামেনির জানাজা

কাল মহাকাল

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরানের প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক নিবেদন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

শোকানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এসময় ইরানি স্পিকার তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। শোকের এই মুহূর্তে তিনি ইরানের জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।

দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার এই পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী ও বিস্তৃত হবে। দুই দেশের জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগের গুরুত্বও এ সময় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত