আন্তর্জাতিক
দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্তের বর্তমান অবস্থানের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি বর্তমানে শিক্ষকতা করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তাকে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় দেখা গেছে।
ভিডিওটি চলতি বছরের ২৪ জুন প্রকাশিত হয়। ২০২৪ সালের জুলাই মাসের রাজনৈতিক পট পরিবর্তন এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ড. প্রাণ গোপাল দত্ত জনসমক্ষে ছিলেন না। দীর্ঘ সময় ধরে তার অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন ও আলোচনা থাকলেও, সাম্প্রতিক এই ভিডিওর মাধ্যমে তার বর্তমান অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেল।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যম ‘নর্থইস্ট টুডে’ এক প্রতিবেদনে জানিয়েছিল, ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) ড. প্রাণ গোপাল দত্তকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের জন্য সাময়িক অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. প্রাণ গোপাল দত্ত রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিষয় : ভারত প্রাণ গোপাল দত্ত
2.png)
রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬