সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 লোকাল ফোকাসলোকাল ফোকাস

সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত পলাতক

ফরিদপুরের সালথায় নয় বছরের এক মাদ্রাসার ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনায় জড়িত মুদি দোকানি খায়ের দাঈকে খুঁজছে পুলিশ।

সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত পলাতক
ছবি -সংগৃহীত

শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিল। এ সময় বাড়ির পাশের দোকানি খায়ের দাঈ রামদা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে তাকে জোর করে বাগানে নিয়ে যান। সেখানেই তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

শিশুটির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে খায়ের তাকে ছেড়ে দেয়। গ্রামবাসী অভিযুক্তকে ধরে একটি ঘরে আটকে রাখলেও, পরে কৌশলে সে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে আসামি করে শিশুটির মায়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই খায়ের দাঈ গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ দল অভিযান শুরু করেছে।

বিষয় : সালথায় ধর্ষণ চেষ্টা

সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত পলাতক
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত পলাতক

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিল। এ সময় বাড়ির পাশের দোকানি খায়ের দাঈ রামদা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে তাকে জোর করে বাগানে নিয়ে যান। সেখানেই তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

শিশুটির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে খায়ের তাকে ছেড়ে দেয়। গ্রামবাসী অভিযুক্তকে ধরে একটি ঘরে আটকে রাখলেও, পরে কৌশলে সে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে আসামি করে শিশুটির মায়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই খায়ের দাঈ গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ দল অভিযান শুরু করেছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত