সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

ধাক্কা দিলেই সরকার পড়বে না: হুঁশিয়ারি ডা. জাহিদ

হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মন্ত্রী তার বক্তব্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের অবস্থান স্পষ্ট করেন।

ধাক্কা দিলেই সরকার পড়বে না: হুঁশিয়ারি ডা. জাহিদ
ছবি -সংগৃহীত

যারা ভাবছেন ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে বা পালানোর পথ খুঁজবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। কোনো রাজনৈতিক চক্রান্ত কিংবা মানুষকে উসকে দিয়ে মবকালচার তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে হটানো সম্ভব নয়। শুক্রবার বিকালে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এভাবেই রাজনৈতিক বিরোধীদের সতর্ক করেছেন।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মন্ত্রী তার বক্তব্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সেবার ব্রত নিয়েই তারা কাজ করছে, তাই কোনো ষড়যন্ত্রে সরকার জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না।

আইন-শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই দলেরই হোক বা দলের বাইরের কেউ হোক, আইনের চোখে সবাই সমান। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিচারের বিষয়ে কঠোর নজর রাখা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বেগম খালেদা জিয়ার শাসনামলেই শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল, যা বর্তমান প্রেক্ষাপটে আরও কঠোরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে।

হাকিমপুরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, হিলির রাস্তাঘাট, রেল যোগাযোগ ব্যবস্থা এবং বন্দর উন্নয়নের দাবিগুলো সরকারের পরিকল্পনায় রয়েছে। অচিরেই এসব অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে বলে তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

ধাক্কা দিলেই সরকার পড়বে না: হুঁশিয়ারি ডা. জাহিদ
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

ধাক্কা দিলেই সরকার পড়বে না: হুঁশিয়ারি ডা. জাহিদ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত