লোকাল ফোকাস
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার মাত্র এক দিনের মাথায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে শামিল হওয়ায় জসিম উদ্দিনের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রের ২৯ (ঙ) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাংগঠনিক সূত্র জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশনা এবং চাঁদপুর জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের সম্মতিতে এই জরুরি সভা আহ্বান করা হয়। জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলার অন্য নেতারাও উপস্থিত ছিলেন। সভায় সবার সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে গত শনিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামীতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। অনুষ্ঠানে তিনি দলের সহযোগী সদস্য পদের ফরম পূরণ করে দলটির আদর্শ ও কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন।
নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে জসিম উদ্দিন জানান, ধর্মীয় অনুশাসন তথা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনার আকাঙ্ক্ষা থেকেই তিনি জামায়াতে ইসলামীর পতাকাতলে শামিল হয়েছেন। তবে তাঁর এই রাজনৈতিক ডিগবাজিকে বীর মুক্তিযোদ্ধাদের আদর্শের পরিপন্থী বিবেচনা করেই ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল জেলা সংসদ।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬