রাজনীতি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। শারীরিক অসুস্থতা নিয়ে সেখানে চিকিৎসাধীন এই বর্ষীয়ান নেতার খোঁজখবর নিতে এবং তার পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরাসরি হাসপাতালে ছুটে গেছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে কুয়ালালামপুরের ঐ হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন জামায়াত সেক্রেটারি। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করেন। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার শারীরিক অবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এই সফরের সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একজন জ্যেষ্ঠ রাজনীতিকের অসুস্থতায় এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিষয় : জামায়াতে ইসলামী মির্জা আব্বাস মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬