রাজনীতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ আদর্শিক দ্বন্দ্ব ও রাজনৈতিক সমীকরণ এবার প্রকাশ্য রূপ নিয়েছে। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় মধ্যরাতে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। দলটির শীর্ষ নেতৃত্বের দাবি, বারবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে এই চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) রাত পৌনে একটার দিকে সর্দার আমিরুল ইসলামের বহিষ্কারাদেশের চিঠিটি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জারিকৃত ওই চিঠিতে বলা হয়, গত ৩ মার্চ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আমিরুলকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে তিনি পুনরায় দলীয় শৃঙ্খলা ও নীতিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন করায় তাকে ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হলো।
এর আগে, রোববার বিকেলে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে সর্দার আমিরুল ইসলাম দলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি লেখেন:
"গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ–উদ্দীপনাকে ম্রিয়মাণ করে। তবে এই সিদ্ধান্তকে রণকৌশল বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম অব্যাহত রাখি। কিন্তু নির্বাচন–পরবর্তী সময়েও দলে ডানপন্থার বাড়ন্ত লক্ষ করি। এর ফলে শেষ দুই মাস রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকি এবং দলের শীর্ষস্থানীয় নেতা বরাবর পদত্যাগপত্র পেশ করি।"
আমিরুল তার পোস্টে আরও উল্লেখ করেন, দলের শীর্ষ নেতা তখন তার পদত্যাগপত্র গ্রহণ না করে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। তবে এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে তিনি যুক্ত হয়েছিলেন, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন না থাকায় এবং দলের রণকৌশলের সঙ্গে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তার পক্ষে আর দলে থাকা সম্ভব হচ্ছে না।
সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি নবগঠিত এনসিপিতে যোগ দেন। এর কিছুদিন আগে, ২০২৫ সালের ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে তার ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য নির্মমভাবে খুন হন। নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের একজন উদীয়মান নেতা ছিলেন।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬