সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

জামায়াত ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে: রাশেদ খান

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটির রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান।

জামায়াত ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে: রাশেদ খান
ছবি -সংগৃহীত

জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, দলটির প্রচারিত ইসলাম আর প্রকৃত ইসলামের মধ্যে কোনো মিল নেই। তারা মূলত ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে এবং ইসলামের নাম ভাঙিয়ে অবলীলায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ক্ষমতার মোহ জামায়াতকে এতটাই অন্ধ করেছে যে তারা জনগণের সামনে ধর্মকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তারা যেকোনো চরম সমঝোতায় পৌঁছাতেও দ্বিধাবোধ করবে না। তিনি প্রশ্ন তোলেন, যাদের কাছে ধর্মীয় পবিত্রতা আর লৌকিকতার তফাত নেই, তারা কীভাবে নিজেদের নামের সঙ্গে ইসলামের মতো পবিত্র শব্দ ব্যবহার করে? ইসলামকে এভাবে সস্তা উপাদানে পরিণত করার অধিকার কারও নেই বলেও তিনি মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই নেতা আরও বলেন, সাধারণ মানুষ ধর্মীয় লেবাস পরিধান করে কোনো অনৈতিক কাজ করতে অন্তত ভয় পায়, কিন্তু জামায়াতের নেতা-কর্মীদের ক্ষেত্রে সুন্নতি পোশাক পরেও অবলীলায় অসত্য বলতে কোনো দ্বিধাবোধ কাজ করে না। কওমি মাদ্রাসার আলেম সমাজ ও শিক্ষার্থীরা কেন দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের রাজনীতির কঠোর সমালোচনা করে আসছিলেন, সেই সত্যটি এখন রাজনৈতিক অঙ্গনে আরও স্পষ্ট হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে শেষ মুহূর্তে জামায়াতের দ্বিমুখী নীতি বুঝতে পেরে তাদের জোটে শামিল না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

জামায়াতের সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক মেলবন্ধনকে এক প্রকার পাপ হিসেবে আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, কৌশলের নামে তারা প্রতিনিয়ত ইসলামকে দুর্বল করে তুলছে। সম্প্রতি জামায়াত আমিরের দেওয়া একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে ঢালাওভাবে চাঁদাবাজ বলে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টো জামায়াত নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, নিজের পরিবারের চিকিৎসার চেয়েও দলের চাঁদা বা বায়তুল মাল যাদের কাছে বেশি অগ্রাধিকার পায়, তারাই মূলত ইসলামের পবিত্রতাকে পুঁজি করে এক ধরনের সুসংগঠিত চাঁদাবাজি চালাচ্ছে।

বিষয় : চাঁদাবাজি জামায়াতে ইসলামী রাশেদ খান

জামায়াত ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে: রাশেদ খান
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

জামায়াত ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে: রাশেদ খান

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, দলটির প্রচারিত ইসলাম আর প্রকৃত ইসলামের মধ্যে কোনো মিল নেই। তারা মূলত ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে এবং ইসলামের নাম ভাঙিয়ে অবলীলায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ক্ষমতার মোহ জামায়াতকে এতটাই অন্ধ করেছে যে তারা জনগণের সামনে ধর্মকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তারা যেকোনো চরম সমঝোতায় পৌঁছাতেও দ্বিধাবোধ করবে না। তিনি প্রশ্ন তোলেন, যাদের কাছে ধর্মীয় পবিত্রতা আর লৌকিকতার তফাত নেই, তারা কীভাবে নিজেদের নামের সঙ্গে ইসলামের মতো পবিত্র শব্দ ব্যবহার করে? ইসলামকে এভাবে সস্তা উপাদানে পরিণত করার অধিকার কারও নেই বলেও তিনি মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই নেতা আরও বলেন, সাধারণ মানুষ ধর্মীয় লেবাস পরিধান করে কোনো অনৈতিক কাজ করতে অন্তত ভয় পায়, কিন্তু জামায়াতের নেতা-কর্মীদের ক্ষেত্রে সুন্নতি পোশাক পরেও অবলীলায় অসত্য বলতে কোনো দ্বিধাবোধ কাজ করে না। কওমি মাদ্রাসার আলেম সমাজ ও শিক্ষার্থীরা কেন দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের রাজনীতির কঠোর সমালোচনা করে আসছিলেন, সেই সত্যটি এখন রাজনৈতিক অঙ্গনে আরও স্পষ্ট হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে শেষ মুহূর্তে জামায়াতের দ্বিমুখী নীতি বুঝতে পেরে তাদের জোটে শামিল না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

জামায়াতের সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক মেলবন্ধনকে এক প্রকার পাপ হিসেবে আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, কৌশলের নামে তারা প্রতিনিয়ত ইসলামকে দুর্বল করে তুলছে। সম্প্রতি জামায়াত আমিরের দেওয়া একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে ঢালাওভাবে চাঁদাবাজ বলে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টো জামায়াত নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, নিজের পরিবারের চিকিৎসার চেয়েও দলের চাঁদা বা বায়তুল মাল যাদের কাছে বেশি অগ্রাধিকার পায়, তারাই মূলত ইসলামের পবিত্রতাকে পুঁজি করে এক ধরনের সুসংগঠিত চাঁদাবাজি চালাচ্ছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত