রাজনীতি
দেশে একটি মহল রাজনীতির নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ও অরাজকতা ছড়ানোর অপচেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজনীতির নামে জনগণের জানমালের ক্ষতি বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না, বরং সাধারণ মানুষকে সাথে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই জনসভা থেকেই তিনি চাঁদপুরসহ দেশের মোট ২১টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিএনপির রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "বিএনপির রাজনীতি মানেই হলো দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন। আমাদের রাজনীতি মানে দেশজুড়ে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন নতুন মিল-কারখানা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। স্বৈরাচারী শাসন হটিয়ে দেশের মানুষ আজ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। তাই এখন আমাদের একমাত্র লক্ষ্য ও সময় হলো দেশ গড়ার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের।"
একটি ক্লিকেই ১৫ হাজার নারীর কাছে পৌঁছাল টাকা
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরসহ বিভিন্ন জেলার ১৫ হাজার সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ১০ জন নারীর হাতে সরাসরি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ল্যাপটপের বোতাম টেপামাত্রই চাঁদপুরসহ ২১টি জেলার ১৫ হাজার সুবিধাভোগী নারীর প্রত্যেকের নিজস্ব অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ পৌঁছে যায়।
প্রধানমন্ত্রী এই সময় সবাইকে দেশ গড়ার কাজে শামিল হওয়ার আহ্বান জানিয়ে একটি নতুন স্লোগান পুনরুল্লেখ করেন—"করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ"। এ ছাড়া চাঁদপুরে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির পক্ষে নিজের ইতিবাচক সমর্থনের কথা জানান তিনি।
১২ ফেব্রুয়ারির ম্যান্ডেট বাস্তবায়নের অঙ্গীকার
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, জনগণ তার পক্ষেই ম্যান্ডেট বা রায় দিয়েছে। কিছু মানুষ বা মহল নানামুখী বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলেও আমরা জনগণকে সাথে নিয়ে সেইসব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ শুরু করেছি।"
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এই বিশাল জনসভায় আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং চাঁদপুরের স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ফ্যামিলি কার্ড পাওয়া সাধারণ নারীরাও এই মানবিক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬