রাজনীতি
রাজধানীর পাইকারি বাজারগুলোতে নিত্যপণ্যের দামের অস্থিরতা ও সরবরাহে কৃত্রিম সংকটের জন্য মধ্যসত্ত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ মে) ভোর ৬টায় মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ভোরবেলা বাজারের পণ্য সরবরাহ পরিস্থিতি এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের অভাব-অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখেন ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে আজ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একটি চিহ্নিত সিন্ডিকেট কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এই অশুভ চক্র আর চাঁদাবাজদের কারণেই বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তিনি অবিলম্বে এই অরাজকতা রুখতে সরকারকে কার্যকর ও বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জনগণের কষ্ট লাঘবে বিরোধীদলের ভূমিকা পুনর্ব্যক্ত করে জামায়াত আমীর বলেন, বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে এবং সিন্ডিকেট ভাঙতে আমরা সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই সোচ্চার থাকব। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের কণ্ঠ স্তব্ধ হবে না।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। বাজার পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন।
বিষয় : জামায়াত আমীর সিন্ডিকেট দ্রব্যমূল্য
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬