দক্ষিণাঞ্চলের মানুষের একটা চিরকালের দুঃখ আছে—নদী এখানে যেমন আশীর্বাদ, যোগাযোগের বেলায় তেমনই মস্ত বড় দেয়াল। ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে বসে থাকা যাদের নিত্যদিনের অভ্যাস, তারা জানেন একট...