জাতীয়
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত পলাতক হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়গুলো সাংবাদিকদের জানান।
বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।
পরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের চলমান প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।
একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত পলাতক হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও ভারতের কাছে পুনরায় তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
2.png)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬